চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সচেতনতামূলক উদ্যোগ, ‘মাস্ক পরলেই ২টি মাস্ক ফ্রি’
মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : জনগনকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ডবলমুরিং থানা। মাস্ক পরলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে আরও দুইটি মাস্ক। ডবলমুরিং থানার ৬ টি বিটের ৬০ টি স্পটে গড় মঙ্গলবার (২৩ মার্চ) মাস্ক পরলে মাস্ক ফি ‘ শিরোনামে এ কর্মসূচি পালন করা হয়। এর মাধ্যমে শহর এলাকায় বাসযাত্রী পথযাত্রী সহ সবাইকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার হচ্ছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ প্রসঙ্গে বলেনন,বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এ কর্মসূচি। জনগন যাতে মাস্ক পরতে সচেতন হয় সেজন্যই এ কর্মসূচি। তিনি জানান, ডবলমুরিং থানার ৬ টি বিটের ৬০ টি স্পটে পুলিশ ও সেচ্ছাসেবকরা অবস্হান করে মানুষের মধ্যে বিলি করেছেন।যারা মাস্ক পরে আসে নি তাদের একটি এবং যারা মাস্ক পরে এসেছে তাদের উপহার হিসেবে দুইটি মাস্ক দেওয়া জচ্ছে। মাসব্যাপী মাস্ক পরলে মাস্ক ফি কর্মসূচি অব্যবহৃত থাকবে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।









