দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় শেষ হলো বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা।
এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় শেষ হলো ২ দিন ব্যাপী উন্নয়ন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নত হওয়ায় শনিবার এ মেলা শুরু হয়।
রোববার (২৮ মার্চ)বিকেলে মেলা ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আয়েশা সিদ্দিকা,চিরিরবন্দর সহকারী কমিশনার(ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানুু,কৃষি কর্মকর্তা মাহামুদুল হাসান,চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার এজিএম সারোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আবু সারফরাস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রানী রায়, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য বিভাগ হোসনে আরা।
এর আগে শনিবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা চত্বর মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা । মেলায়
মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।









