লালমনিরহাট পাটগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবরুদ্ধের ঘটনায় আটক ৬

এপ্রিল ১২ ২০২১, ১৬:৩১

Spread the love

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণকে অবরুদ্ধ ও সরকারী কাজে বাধা প্রদানের ঘটনায় ৬ জন ব্যবসায়িকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।

রোববার (১১ এপিল) রাতে বাউরা বাজারের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাউরা বাজারের হোটেল ব্যবসায়ি সিরাজ পাটোয়ারি(৬৫),হোটেল ব্যবসায়ি আসগর আলী (৪০),জাতীয় পার্টির নেতা কাপড় ব্যবসায়ি বুলবুল আহম্মেদ (৪০), আবুল হোসেনের ছেলে হোটেল ব্যবসায়ি হাবিবুল হক (৩৫),জোবেদ আলীর ছেলে চাল ব্যবসায়ি রুবেল (৩০) ও গালামাল ব্যবসায়ি নূরনবী (২৫)।

বুধবার (৭ এপ্রিল) পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে এসেছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও সরকার ঘোষিত লকডাউন অমান্য করে দোকান খুলে রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে কতিপয় ব্যবসায়িকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট । এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা বাজারিদের সাথে নিয়ে বিক্ষোভ করে ইউএনও’র উপর চড়াও হন।

জানা গেছে, জরিমানার টাকা ফেরত দিতে বাধ্য করানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ কে । উপায় না পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানার টাকা ফেরত দিয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাধ্য হয়ে বাজার ছেড়ে চলে যান।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, অন্যান্যদের সাথে আটককৃত ব্যক্তিরাও ঐদিনের বিক্ষোভে অংশ নিয়ে ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হয়েছিলেন। সরকারি কাজে বাধা দেওয়া ও ইউএনও’র উপর চড়াও হওয়ার অপরাধে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসের পেশকার স্বপন কুমার রায় বাদী হয়ে নামীয় ৬ জন ও অজ্ঞাত ১ শ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ৬ জনকে আটক করা হয়েছে। নিরাপত্তার কারণে আটককৃতদের হাতীবান্ধা থানায় দেওয়া হয়েছে। সোমবার দুপুরে তাদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও