চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় হার্ডওয়্যার দেকানে অগ্নিকান্ড,ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ
মো: রনি আনোয়ার,চট্টগ্রাম জেলা প্রতিনিধি : গত সোমবার(১২ এপ্রিল) দিবাগত রাত ৩:৪০মিনিটে স্বনির্ভর রাঙ্গুনিয়া শান্তিনিকেতন কে এম আবেদ এর এস.এম টেড্রাস হার্ডওয়্যার দেকানে আগুন লাগলে তাৎক্ষণিক খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলার ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলে, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্হলে এসে তাৎক্ষনিক আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।দোকানের বেশি ক্ষতি হওয়ার আগে আমরা রক্ষা করতে সক্ষম হই।








