দিনাজপুর চিরিরবন্দরে সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

এপ্রিল ১৫ ২০২১, ২২:৫০

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি,দিনাজপুরঃমহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লক ডাউনের সরকারি নির্দেশনায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল ৩ টার পর দোকান খোলা রাখার দায়ে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ৯ দোকানদার ও একটি গণপরিবহনকে ৮ হাজার ২শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আয়েশা সিদ্দিকা ও চিরিরবন্দর সহকারী কমিশনার ভূমি ইরতিজা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরতিজা হাসান বলেন, সম্প্রতি করোনাভাইরাস সারাদেশে তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে সরকারী নির্দেশনা মোতাবেক বিকার ৩টার পর ওষুধের দোকান ও জরুরী পন্য সেবা ছাড়া সব দোকান বন্ধ রাখতে বলেছেন। এ নির্দেশনা অমান্য করায় ৭টি দোকান খোলা রাখায় ৭ দোকানদারকে জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও