দিনাজপুর বিরামপুরে ১০২ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ
এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুরের বিরামপুরে ১’শ ২ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিরামপুর থানা পুলিশ। এসময়ে কারটির মালিক/চালকসহ অজ্ঞাতনাম ২ জন কারটি রেখে পালিয়ে যায়।আজ রোববার (১৮ এপ্রিল) ভোররাতে হাইওয়ে ডিউটি করাকালীন সময়ে প্রাইভেটকারটি গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলি নামক(মমতাজ ফিলিং স্টেশন) স্থানে জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মনিরুজ্জামান জানায়, হাইওয়ে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি প্রাইভেট কারে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ মহাসড়কের দিকে যাচ্ছে। যার গাড়ীর নম্বর (ঢাকা মেট্রো ক-১১-২১৮১)
এমনসংবাদের ভিত্তিতে থানার বিউটিরত ফোর্সসহ উপজেলার দিওড় বটতলি নামক (মমতাজ ফিলিং স্টেশন) স্থানে উৎ পেতে থাকি। প্রাইভেটকারটি দেখতে পেয়ে সংকেত দিলে মহাসড়কের পাশে কারটি রেখে চালকসহ অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। আমরা প্রাইভেট কারটি তল্লাশি পৃর্বক কারটির পিছনের বক্সে সাদা প্লাস্টিকের বস্তায় ১’শ ২ বোতল ফেন্সিডিলসহ কারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
অফিসার ইনচার্জ(ওসি) আরো জানায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কারটির মালিক/চালক ও অজ্ঞাতনামা ২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।যার মামলা নম্বর-২০ এবং পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।








