মোংলার ওসি ইকবাল বাহার চৌধুরী অসহায়দের জন্য নিয়মিত ইফতারীর উদ্যোগ
মোঃ ইকরামুল হক রাজিব স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান ও দেশে চলমান লকডাউনে অসহায় মানুষের সুবিধার্থে ব্যতিক্রমি ইফতার এর আয়োজন করেছেন মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
ওসি ইকবাল বাহার চৌধুরী মোংলার হতদরিদ্র জনগোষ্ঠী জন্য নিয়মিত ইফতার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন । মোংলা থানা অফিসার ইনসার্জ ইকবাল বাহার চৌধুরীর এমন মহৎ কাজের ভূয়সী প্রসাংসনীয় করেন সাধারণ মানুষেরা।
মঙ্গলবার (২০ এপ্রিল) মোংলা শহরের শেখ আঃ হাই সড়কের প্যারাডাইস হোটেলের সামনে নিজ হাতে এ ইফতার বিতরণ করেন ওসি ইকবাল বাহার চৌধুরী।
ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন,শিল্প কারখানা ইপিজেড, হাজারো শ্রমিক এর আনাগোনা, যার কারনে ইফতার এর সময় অনেকে বাসায় পৌঁছাতে পারেনা, তিনি বিত্তবান মানুষদের সাথে নিয়ে বাকি রোজার ইফতার এর এই মহান কাজকে নিয়মিত করে যেতেচান, দেখা গেছে তার সহধর্মিণী সহ মোংলা থানার পুলিশ সদস্য নিয়ে লকডাউনের মধ্যেও স্বাস্থ্য বিধি মেনে ইফতার এর ব্যতিক্রম আয়োজন করে আসছে, ইতিপূর্বে তার অনেক ব্যতিক্রম উদ্যোগ এর ফলে মানবিক ওসি হিসেবেও ভূসিত হয়েছেন তিনি, তার এই ব্যতিক্রম আয়োজন যেন মানবতার দৃষ্টিতে অনন্য এক নজির স্থাপন করেছে মোংলার আপামর জনসাধারণের মনে, যায়গা করে নিয়েছেন ভ্রাতৃত্বের বন্ধনে।








