চট্রগ্রামে বাহার মিয়ার গুদাম থেকে ৭০ টন সরকারি চাল জব্দ,গুদাম মালিক আটক

এপ্রিল ২২ ২০২১, ১১:৫৭

Spread the love

আগমনী ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের সিল মারা সরকারী আমদানী করা চাল বন্দর থেকে সরকারি গুদামে না নিয়ে পাহাড়তলীর চাল ব্যবসায়ী আব্দুল বাহার মিয়ার গুদামে খালাস করার সময় ২৬০ বস্তা চাল জব্দ করে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোন।এসময় গুদামে তল্লাশী চালিয়ে আরও ১১৪০ বস্তা চাল জব্দ করা হয়। আটক করা হয়েছে গুদামের মালিক আব্দুল বাহার মিয়াকে।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর জোন) মোঃ ফারুক উল হক বলেন, “করোনা মহামারিতে খাদ্য সংকট যাতে না হয় সে লক্ষ্যে সরকার দেশের বাহির থেকে চাল আমদানি অব্যাহত রেখেছে। চট্টগ্রাম বন্দর থেকে ২৬০ বস্তা চালের একটি চালান নিয়ে জব্দকৃত ট্রাকটি যাওয়ার কথা ছিল নোয়াখালীর চরভাটা এলএসডি গোডাউনে। কিন্তু সেটি পাহাড়তলী চাল বাজারের আড়ৎদার আব্দুল বাহার মিয়ার মালিকানাধীন মাহী ট্রেডার্সের গুদামে যায়”।

তিনি আরও বলেন, “গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৪শ বস্তা চাল আমরা উদ্ধার করেছি। এখানে প্রায় ৭০ হাজার কেজি চাল রয়েছে”।

ডিবি বন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার এএএম হুমায়ন কবির বলেন,” চালের বস্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে। বস্তা পরিবর্তন করে তারা এই চাল খোলা বাজারে বিক্রি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল বাহার মিয়া স্বীকার করেছেন। আমরা পুরো চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা করছি”।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও