দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে সেইফ ড্রাইভ, সেভ লাইফ”অভিযান
এনামুল মবিন(সবুজঃ জেলা প্রতিনিধি দিনাজপুর.
দিনাজপুর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে মোটরযানের হেলমেট বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলা পুলিশ ।
গতকাল সোমবার(১৭ মে) সন্ধ্যার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। দিনের পর দিন বেড়ে চলেছে দুর্ঘটনার মাত্রা৷ আর সেই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে৷ সচেতনতার বার্তা পৌঁছে দিতে উক্ত সময়ে যে সকল চালক হেলমেট পরিধান করেননি তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে তাদের সামনের দিনগুলোতে হেলমেট পরিধানের আহ্বান জানানো হয় অভিযানে।
অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনয়ার হোসেন বিপিএম পিপিএম (বার)।
উক্ত অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জনাব শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), দিনাজপুর। জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), দিনাজপুর। জনাব মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর। জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশ এবং দিনাজপুরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) দৈনিক আগমনী কে বলেন,আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই। সময়ের থেকে জীবনের দাম অনেক বেশী ৷ তাই হাতে সময় নিয়ে সাবধানে গাড়ি চালান ৷ আর দুর্ঘটনার হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখুন ।









