রূপগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে জয়েন করেছেন আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ

মে ২৩ ২০২১, ১৮:৩৬

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জয়েন করেছেন আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ । শনিবার (২২ মে) রূপগঞ্জ থানায় তাকে নিয়োগ দেওয়া হয়। ঐদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

২৩ মে রোববার সকালে রূপগঞ্জ থানায় এসে তিনি জয়েন করেছেন। আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ এর আগে ঢাকার সাভার মডেল থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। খুলনায় জন্ম ও বেড়ে ওঠা এএফএম সায়েদ ২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। এছাড়া ঢাকা জেলা পুলিশের অধীন আশুলিয়া থানায় তিনি উপ-পরিদর্শক ও অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও