রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসনের সাথে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মঠেরগাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া। অন্যানদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, গেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হাসান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম শাহেদ।
আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ করিম, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক সুশীল সরকার, জি এম সহিদ, নজরুল ইসলাম লিখন, এস এম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, এ হাই মিলন, রাসেল আহমেদ, জয়নাল আবেদীন জয়, আরিফ হাসান আরব, সাইফুল ইসলাম, রিয়াজ হোসেন, শহিদুল্লাহ গাজী জায়েদ হোসেন খন্দকারসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় সন্ত্রাস নির্মূল, মাদক নিয়ন্ত্রন, বাল্যবিয়ে ও আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। আলোচনা শেষে বাংলা টিভি ৫ম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয়।









