তেরখাদায় শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত
সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা :গত ২৮ শে অক্টোবর ~ ২০২২ শুক্রবার খুলনার তেরখাদা উপজেলার বলরামপুর মধ্য পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে প্রতিযোগিতা মূলক নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
ঘুর্নিঝড় সিত্রাং এর তান্ডবের কারণে নির্দিষ্ট সময়ে প্রতিযোগিতা মূলক নৃত্য অনুষ্ঠান না হওয়ায় গত ২৮ শে অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নৃত্য প্রতিযোগিতায় শ্যামা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জয় রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার ১নং আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ মেনন রায় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাধন পাত্র , সংরক্ষিত ইউপি সদস্য জোনাকি বালা , অভিজিত বিশ্বাস ( শিক্ষক ) , প্রকাশ চন্দ্র বালা ( শিক্ষক ) , সাবেক ইউপি সদস্য অজয় বরণ কির্তুনীয়া , সুখেন্দু বিশ্বাস , নিপুণ বিশ্বাস ( শিক্ষক ) , শ্রীপুর পুলিশ ক্যাম্পের 2IC আনোয়ার হোসেন , বলরামপুর মধ্য পাড়া শ্যামা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রিতি কান্ত রায় , কোষাধ্যক্ষ তন্ময় মল্লিক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
নৃত্য প্রতিযোগিতায় দলীয় নৃত্যে প্রথম স্থান অধিকার করে ” মধুমতির ঢেউ ” মোল্লাহাট , দ্বিতীয় স্থান অধিকার করে “ব্যাচেলার নৃত্য একাডেমী ও তৃতীয় স্থান অধিকার করে ” মায়ের আশির্বাদ একাডেমী ” ।
একক নৃত্যে প্রথম স্থান অধিকার করে বৃষ্টি অধিকারী কামারোল তেরখাদা ও দ্বিতীয় স্থান অধিকার করে মিনাক্ষী দেবী ।
শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।













