মসজিদে আগুন দেওয়া মার্কিন নাগরিকের ২৪ বছরের জেল

অক্টোবর ২০ ২০১৮, ১৩:১৮

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে মসজিদে আগুন দেওয়ার দায়ে বুধবার এক ব্যক্তিকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে সে এ জঘন্য কাজ করে বলে বিচারে প্রমাণিত হয়।

ঘটনাটি ঘটে ২০১৭ সালের জানুয়ারি মাসে। আদালতের রায়ের বরাত দিয়ে বিচার বিভাগের (ডিওজে) এক বিবৃতিতে বলা হয়, আগুন দিয়ে পোড়ানোর এক সপ্তাহ আগে ২৬ বছর বয়সী এ ব্যক্তি মসজিদের অবকাঠামো ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তা দেখে আসে।

টেক্সাসের দক্ষিণ-পূর্বে অবস্থিত ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার পুড়িয়ে দিয়ে জঘন্য অপরাধ করায় জুলাই মাসে মার্ক পেরেজ নামের এ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।

ডিওজের বিবৃতিতে বলা হয়, এ অপরাধ সংঘটনের দিন পেরেজ কাগজপত্র জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিতে লাইটার ব্যবহার করে বলে এক সাক্ষী জানান। তিনি আরো জানান, এ সময় পেরেজকে অনেক উত্তেজিত দেখাচ্ছিল।

এফবিআই এজেন্ট অ্যাডওয়ার্ড মাইকেল এক বিবৃতিতে বলেন, এমন ঘটনা ঘটিয়ে ‘পেরেজ আতংক ছড়াতে চেয়েছিল।’
তিনি ওই বিবৃতিতে আরো বলেন, ‘এ দেশের কেউ প্রকাশ্যে তাদের নিজ ধর্মপালনে এবং নিজস্ব বিশ্বাস প্রকাশে ভীত থাকবে না।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও