বালিয়াডাঙ্গীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নূরে আলম সাদ্দাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালেরকণ্ঠের সাংবাদিক ও সাংস্কৃতিকর্মী হারুন অর রশিদের উপর দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও সাজানো ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকাল ১১:৩০মিনিটে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীগণ এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম সভাপতিত্বে দুই ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিএন বাংলার স্টাফ রিপোর্টার ফিরোজ আমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, গাজী টিভির সাংবাদিক এমদাদুল হক ভুট্টো, এনটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, বালিয়াডাঙ্গীর সিনিয়র সাংবাদিক এস এম মশিউর রহমান সরকার, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, অভিনয় শিল্পী আব্দুর রউফ, সাংস্কৃতিক কর্মী ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক ইলিয়াস আলী,জয়েন সেক্রেটার জানে আলম,সহ সাধারণ সম্পাদক নুরে আলম সাদ্দাম, দপ্তর সম্পাদক হাসান আলী ক্রিয়া সম্পাদক মিলন আক্তার প্রমুখ
সাংবাদিকগণ বক্তারা বলেন, তদন্ত ছাড়াই সাংবাদিক হারুন অর রশিদের নামে বালিয়াডাঙ্গী থানা পুলিশ চাঁদাবাজির মামলা নিয়েছে।
মামলাটির বাদী আওয়ামী লীগ পরিবারের লোকজন। এই মামলা দ্রুত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচী ঘোষণা হুশিয়ারী দেন সাংবাদিকরা। গত ২৮ আগস্ট কালেরকণ্ঠের বালিয়াডাঙ্গী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাঁদাবাজির অভিযোগ করে ছাত্রলীগ নেতার পরিবার। সেই অভিযোগের তদন্ত না করেই রাতে মামলা রুজু করে পুলিশ। গত রবিবার স্বপরিবারে আদালত থেকে জামিনে আসলেও ওই পরিবারটি ডাকাতির নাটক সাজিয়ে পুনরায় মামলা দায়েরের চেষ্টা করে।
গত বুধবার (০৩ সেপ্টেম্বর) সংবাদ করে পুলিশি হয়রানীর প্রতিবাদ জানানে সংবাদকর্মীরা ওইদিন রাতে গিয়ে থানায় ৪৮ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের আল্টিমটোম দিয়ে আসেন। পুলিশ পদক্ষেপ না নেওয়ার কারণে শনিবার রাস্তায় দাড়ায় সাংবাদিকরা।













