অ্যান্টিবায়োটিকের স্ক্রিনিং পদ্ধতিতে বিজ্ঞানীরা এমন উপাদান শনাক্ত করছেন যা অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্টান্ট জীবানুও ধ্বংস করবে
স্টাফ রিপোর্টারঃ বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানে বড় এক সাফল্য এসেছে। বিজ্ঞানীরা এমন এক নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন, যা প্রচলিত এন্টিবায়োটিকের তুলনায় ১০০ গুণ বেশি কার্যকর। এই শক্তিশালী ঔষধটি ড্রাগ রেজিস্টান্ট অর্থাৎ ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।
গবেষকদের মতে, নতুন এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে এক অনন্য উপায়ে আক্রমণ করে, যার ফলে ব্যাকটেরিয়ার পক্ষে প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এটি এমন সব মারাত্মক ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর, যেগুলো একাধিক অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী হয়ে উঠেছে। প্রতি বছর এই ধরনের সংক্রমণে বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ওষুধটি আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। বর্তমানে হাসপাতালগুলোতে ওষুধ-প্রতিরোধী সংক্রমণ চিকিৎসা করা বড় চ্যালেঞ্জ। এর ফলে রোগীদের অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়, জটিলতা বাড়ে, এবং চিকিৎসা খরচও বেড়ে যায়। তাই এই নতুন অ্যান্টিবায়োটিক গুরুতর বা অনিরাময়যোগ্য সংক্রমণে আক্রান্ত রোগীদের জন্য জীবনরক্ষাকারী জটিলতা বাড়ে, এবং চিকিৎসা খরচও বেড়ে যায়। তাই এই নতুন অ্যান্টিবায়োটিক গুরুতর বা অনিরাময়যোগ্য সংক্রমণে আক্রান্ত রোগীদের জন্য জীবনরক্ষাকারী হতে পারে।
গবেষণায় আরও জানা গেছে, বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ও অনাবিষ্কৃত প্রাকৃতিক উৎস থেকে এই যৌগটি খুঁজে পেয়েছেন। উন্নত স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে তারা এমন এক উপাদান শনাক্ত করেছেন, যার কার্যক্ষমতা অতুলনীয়। এই পদ্ধতি ভবিষ্যতে আরও নতুন ওষুধ উদ্ভাবনের পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।













