রূপগঞ্জে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানসহ সর্বস্তরের জনগন

ফেব্রুয়ারি ২১ ২০২৬, ১১:৩৭

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়াসহ রূপগঞ্জের সর্বস্তরের জনগন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে উপজেলার মুড়াপাড়া এলাকার উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।

এ সময় আরও পুষ্পস্তবক অর্পণ করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন, মুক্তিযোদ্ধা, রূপগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ রূপগঞ্জের সর্বস্তরের মানুষ।

পরে রূপগঞ্জ প্রেস ক্লাব মাঠে আয়োজিত ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনার দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. গোলাজার হোসেন, যুবদলের সাধারন সম্পাদক মামুন মিয়া, শিপলু জাহানসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিগত ১৭ বছর পর মানুষ মুক্তভাবে ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পেরেছে।

ভাষার জন্য মানুষ শহিদ হতে পারে এটা পৃথিবীর মানুষ বাংলাদেশ থেকে শিখেছে। যারা ৫২-এর ভাষা আন্দোলনে শহিদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। ###

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও