বালিয়াডাঙ্গীতে বেগম খালেদা জিয়ার স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দামঃ গভীর শোক, নীরবতা ও অশ্রুসিক্ত স্মৃতিচারণার মধ্য দিয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণসভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাপক মুসল্লী উপস্থিতি লক্ষ্য করা যায়।
বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত হলে অনুষ্ঠিত স্মরণসভা পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে শুরু হয়। বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে পুরো মাঠজুড়ে ছিল গভীর শোকের আবহ।অনেকের চোখে অশ্রু ও কণ্ঠে ছিল ভারী আবেগ।
অনুষ্ঠানে বিএনপি অঙ্গসংগঠন নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে পেশাজীবী বাঙালি, প্রবীণ সদস্য, তরুণ-তরুণী, নারী ও গৃহিণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম সাধারণ সম্পাদক পাইলট স্কুলের প্রধান শিক্ষক ডক্টর টিএম মাহবুবুর রহমান সাবেক বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান বিএনপির সহ-সভাপতি আজিউর রহমান আসাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক-বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তৎকালীন সরকারের অবহেলা ও নিষ্ঠুর আচরণের বিবরণ দেন
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।













