অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মজুদকারীকে ৫ দিনের কারাদণ্ড
নূরে আলম সাদ্দাম,জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ী বাজারে অবৈধভাবে জ্বালানি তেল ১৬০ লিটার উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার, ভূমি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় শিলপাটি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল হক
প্রশাসন সূত্রে জানা যায়, লাহিড়ী এলাকার শিলপার্টি গ্রামের সামাদ ইসলামের বাড়িতে কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বিপজ্জনকভাবে দাহ্য পদার্থ মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এসময় তাকে ভ্রাম্যমান আদালতে ৫দিনের ভ্রকারাদণ্ড দেয়া হয়।
জব্দকৃত জ্বালানি তেল পরবর্তীতে সাধারণ জনগণের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। সেই অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।













