রূপগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
রূপগঞ্জ প্রতিনিধিঃ শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।৮ এপ্রিল বুধবার দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, ধারনা করা হচ্ছে ৪/৫ দিন আগে অন্য স্থানে দুর্বৃত্তরা এই যুবককে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পানিতে ভাসতে ভাসতে মরদেহটি রূপগঞ্জের শিমুলিয়ার ঘাটে আসে। নিহতের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহদেহটি অর্ধগলিত বলে ময়না তদন্তের আগে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। এঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলার হয়েছে। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।













