বালিয়াডাঙ্গীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপিত
জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।
সকাল ৮,৩০ মিনিটে দিকে উপজেলা ক্রীড়া চত্বর মাঠে বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে ও শরীরচর্চায় অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা বালিশ কোল, যেমন খুশী সাজঁ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস নেতৃত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার , উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজমুল হুদা তপন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল হোসেন, বিএনপি জাতীয়তাবাদী দলের উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম বালিয়াডাঙ্গী উপজেলার আহ্বায়ক এডভোকেট ইউসুফ আলী সদস্য সচিব জিল্লুর রহমান সাবেক জেলা বিএনপির ছাগলের সম্পাদক আবু হায়াত নুরনবী সাবেক বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম সাবেক বিএনপি সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের সম্ভাবনা জানিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়













