হঠাৎ করেই রূপগঞ্জে বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই: জনমনে আতঙ্ক

সেপ্টেম্বর ৩০ ২০২৬, ১৩:০৬

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ: সম্প্রতি চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে| গত এক মাসে উপজেলার কায়েতপাড়া, ভুলতা, মুড়াপাড়া, ভোলাবো ও তারাবো এলাকায় অন্তত ২৫টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ| এতে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে|

স্থানীয় সূত্রে জানা যায়, বেশিরভাগ ঘটনাই ঘটছে গভীর রাতে| সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, ¯^র্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যাচ্ছে| গত সপ্তাহে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া ও মাঝিনা এলাকায় দুই রাতে পরপর তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে| এছাড়া ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় দোকান ও গোডাউনে চুরির ঘটনাও বেড়েছে| দিনের বেলায়ও সিএনজি স্ট্যান্ড ও বাজার এলাকায় ছিনতাই বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে|
ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, থানায় অভিযোগ দিলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না| অনেক ক্ষেত্রে পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়| রাতে পুলিশি টহল কম থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে বলেও মনে করছেন তারা|
‘প্রতি রাতেই ঘটছে চুরি ডাকাতির ঘটনা| মহাসড়কে ঘটছে ছিনতাইয়ের ঘটনা| দেখার কেউ নেই| কারো গোয়ালের গরু নেই| ঘরের আসবারপত্র নেই| নেই ¯^র্ণালঙ্কার| টাকা পয়সা যা পাচ্ছে তাই হাতিয়ে নিচ্ছে|‘ রূপগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে| উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা| এলাকাবাসীর অভিযোগ, চুরি-ডাকাতি রোধে পুলিশি তৎপরতা না থাকায় বেড়েছে এসব ঘটনা| প্রতি রাতেই উপজেলার বিভিন্ন হাটবাজার ও বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে চলেছে| বেড়েছে চুরি ও ছিনতাই|

রূপগঞ্জে গত ৯ মাসে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে| থানা পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভে¤^র থেকে ২০২৬ সালের সেপ্টে¤^র পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫টি বড় ধরনের অপরাধের ঘটনা ঘটেছে| এর বেশিরভাগই সংঘবদ্ধ চক্রের কাজ বলে জানিয়েছে পুলিশ|

সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে কায়েতপাড়া ইউনিয়নে| সর্বশেষ গত ২৩ সেপ্টে¤^র দিবাগত রাত ২টা ৪০ মিনিটে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার কাজীবাড়ির জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাতদল হানা দেয়| তারা অস্ত্রের মুখে গোটা পরিবারকে জিম্মি করে ১৭ ভরি ¯^র্ণ ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা সহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে| পরেরদিন ভোরে ভুলতা-গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৫ ডাকাতকে গ্রেপ্তার করে এবং লুণ্ঠিত ৬ ভরি ৯ আনা ৫ রতি ¯^র্ণ, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে|

এর ঠিক ২০ দিন আগে, গত ৪ সেপ্টে¤^র ভোরে একই ইউনিয়নের মাইলাবো এলাকার ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়িতে একই কায়দায় ৮/১০ জনের দল ঢুকে ৪ ভরি ¯^র্ণ ও ৪ লাখ টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে|

গত ২ জুলাই গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে ঘটে এক ব্যতিক্রমী ডাকাতির ঘটনা| ডিবি পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ডাকাতি করে চক্রটি| পরে ১২ জুলাই পুলিশ অভিযান চালিয়ে কোনাপাড়া ও গোলাকান্দাইল থেকে ৪৪ বস্তা চিনি ও ট্রাক সহ ৩ জনকে গ্রেপ্তার করে|
গত বছরের নভে¤^রেও দুটি ঘটনা আলোচনায় আসে| ২৪ নভে¤^র ২০২৪ দুপুরে কাঞ্চন পৌরসভা এলাকায় এক স্কুল শিক্ষার্থীকে জিম্মি করে ১০ ভরি ¯^র্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ আসে| পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে এটি ওই শিক্ষার্থীরই সাজানো নাটক ছিল মোবাইল ও গেমস কেনার জন্য| এ ঘটনায় ৩ শিক্ষার্থীকে আটক করা হয়| এর ৪ দিন আগে ২০ নভে¤^র পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ফিল্মি স্টাইলে ব্লগার জিসানের মোটরসাইকেল ছিনতাই করে একটি চক্র| র‌্যাব-১১ পরে বাড্ডা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে|
এর বাইরে ভুলতা, মুড়াপাড়া, তারাবোতে ছোটখাটো দোকান চুরি ও অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে| ভুলতা-গাউছিয়া বাজারে রাতে দোকানের শাটার ভেঙে ছোট চুরি| তারাবো ও কাঞ্চন এলাকায় অটো/মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে|
এলাকাবাসীর অভিযোগ, রাতে পুলিশি টহল কম থাকা ও মাদকের বিস্তারের কারণে অপরাধ বাড়ছে| রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, “চুরি-ডাকাতির কিছু অভিযোগ আমরা পেয়েছি| অপরাধ দমনে আমাদের নিয়মিত টহল জোরদার করা হয়েছে| কয়েকটি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে| জনগণকে আতঙ্কিত না হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি|” অপরাধ দমনে টহল জোরদার ও নিয়মিত অভিযান চলছে|

তবে এলাকাবাসীর দাবি, শুধু টহল নয়, রাত্রিকালীন পুলিশি তৎপরতা বাড়ানো, সিসিটিভি স্থাপন ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে| অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল|

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম আব্দুল্লা বিন সফিক বলেন, আমি নতুন জয়েন করেছি| খোজ খবর নিয়ে সব অপরাধীদের নির্মূল করা হবে| মাদকের বিরুদ্ধে আমরা জিরু টলারেন্স নীতি অবল¤^ন করব| অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না|##

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও