মন্দিরে অপবিত্র করার অভিযোগে নিত্য নামে এক ব্যক্তি আটক, পুলিশের কাছে সোপর্দ

অক্টোবর ০৩ ২০২৬, ১৮:১৫

Spread the love

জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজ সংলগ্ন একটি মন্দিরে প্রবেশ করে অপবিত্র করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি মুসলমানের টুপি পরে মন্দিরে প্রবেশ করেন এবং সেখানে প্রস্রাব করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ওই ব্যক্তিকে আটক করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়রা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রদীপ নামে এক ব্যক্তি বলেছেন মাথায় টুপি লাগিয়ে মন্দিরে প্রবেশ করে প্রসাব করেছে ওই সময় আমরা কয়েকজন ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে।

স্থানীয়দের কাছে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে ওনারা বলেন ওই ব্যক্তির নাম নিত্য (৪০) পিতা-মৃত খিরমহন গ্রাম ভেলাজান থানা ও জেলা ঠাকুরগাঁও।

পুলিশের কাছে জানতে চাইলে এসআই সাজেকুল বলেন ,ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও