রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহবায়ক রাতুল,তারেক সদস্য সচিব, সেলিম সাংগঠনিক সম্পাদক

অক্টোবর ০৩ ২০২৬, ১৬:২৩

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধিঃ রাজনীতির মাঠ চাঙ্গা করা ও নতুন ধারার সাংগঠনিক তৎপরতা জোরালো করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য ঘোষিত এই কমিটিতে মোঃ আজিজুল হাকিম রাতুল-কে আহ্বায়ক,মোঃ শাখাওয়াৎ হোসেন তারেক-কে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মোঃ সেলিম মিয়া-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১ অক্টোবর এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সিনিয়র যুগ্ম আহবায়কঃ সাঃ অবঃ মোঃ ইলিয়াস মিয়া,মোমেন প্রধান,যুগ্ম আহবায়কঃ মোঃ মোহন মিয়া, মোঃ শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মোঃ সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান, সিনিয়র যুগ্ম সদস্য সচিবঃ মোছাঃ সাদিয়া আক্তার ও মোঃ ইশতিয়াক আহমেদ, যুগ্ম সদস্য সচিবঃ ব্যারিস্টার মোঃ আরিফুল ইসলাম মিলন, মোঃ ফরহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ শাকিল মিয়া, মোঃ মহিউদ্দিন খান, মোঃ হাসান আহমেদ ও সেতুুল হাসান,সহ-সাংগঠনিক সম্পাদকঃ সিনিয়র পদে জাবেদুল হক সিয়ামসহ আরও ৭ জন,দপ্তর সম্পাদকঃ মোঃ সাফিন খন্দকার,সহ-দপ্তর সম্পাদকঃ মোছাঃ নুসরাত তাবাসসুম,এছাড়া কমিটিতে ১৭ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।

নবাগত আহ্বায়ক মোঃ আজিজুল হাকিম রাতুল বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাধারণ মানুষকে সাথে নিয়ে তারা কাজ করবেন। খুব শীঘ্রই রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী ইউনিট কমিটি গঠন করা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও