পতনের মধ্য দিয়ে মানুষের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবেঃরিজভী

ডিসেম্বর ০৬ ২০২০, ১৪:১৭

Spread the love

আগমনী ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,পতনের মধ্য দিয়ে মানুষের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে বলে মন্তব্য করেছে । রোববার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে মোহাম্মদপুর জহুরি মহল্লার আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীর মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, আজকে চারদিকে শুধু আগুন। মানুষের বাড়িঘর জ্বলছে। ঢাকার বস্তি গ্রাস করার জন্য, দখল করার জন্য ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে। গোটা জাতির নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। বাড়িঘরের নিরাপত্তা নাই। বেঁচে থাকার নিরাপত্তা নাই।

তিনি বলেন, আজকে মানুষ নিজের ঘর-বাড়িতে থাকতে পারছেন না, ঢাকার অনেক বস্তি ক্ষমতাসীনরা আগুন লাগিয়ে দখল করে নিয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কোনো স্বৈরাচারের উন্নয়নের কথায় জনগণের উন্নয়ন হয় না। জনগণের কল্যাণ বয়ে আনে না। সরকারের মন্ত্রী-এমপিরা যখন উন্নয়নের কথা বলেন তখন বুঝতে হবে হাজার কোটি টাকা দুর্নীতির ষড়যন্ত্র চলছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, করোনা হুঁ হুঁ করে বাড়ছে। আজকে হাসপাতালে বেড নেই। রোগীরাও চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। করোনায় মৃত্যুবরণ করছেন। সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। করোনার মধ্যে সরকারের লোকেরা আগুন দিয়ে মানুষকে গৃহহীন করছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঢাকা পশ্চিম ছাত্রদল সভাপতি কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন মাহমুদ বাবু, আমিনুর রহমান লিটন, এইচ এম মোজাম্মেল, মাজহারুল ইসলাম রাসেলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও