নাপিতকে বিয়ে করে পালানো গাইনি চিকিৎসক ডাঃ মিতু ২১ মাস পর সন্তানসহ ধরা

ডিসেম্বর ২৪ ২০২০, ১৩:১৭

Spread the love
আগমনী ডেস্কঃ নাপিত বা নরসুন্দর প্রেমিক রফিকুল ইসলাম বাপ্পীকে পালিয়ে বিয়ে করা গাইনি চিকিৎসক ডাঃ মিতুকে এক সন্তানসহ সোমবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার চানমিয়া হাউজিংয়ের একটি বাসা থেকে উদ্ধার করেছে রংপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।বাপ্পী পেশায় নরসুন্দর হলেও সে মিতুর বাবার ব্যবসায় ম্যানেজারের দায়িত্ব পালন করতো।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে রংপুর সিআইডির পুলিশ সুপার (এসপি) মিলু মিয়া বিশ্বাস প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান।

মামলার উদ্ধৃতি দিয়ে এসপি মিলু মিয়া জানান, গত বছরের মার্চ মাসে ব্যবসায়ী আব্দুল গফুর তার মেয়ে গাইনি চিকিৎসক আয়েশা ছিদ্দিকা মিতু অপহৃত হয়েছেন-মর্মে নগরীর কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, ‘আলমনগর কলোনির নরসুন্দর বাপ্পী তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছেন’।

এ ঘটনায় দীর্ঘদিন পুলিশ চেষ্টা করেও অপহৃত ডাঃ মিতুকে উদ্ধার করতে পারেনি। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডি পুলিশের কাছে দেয়া হয়। সিআইডি পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইউনুছ দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে ডাঃ মিতুকে সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকার চানমিয়া হাউজিংয়ের একটি বাসা থেকে উদ্ধার করেন। সেই সঙ্গে অপহরণকারী বাপ্পীকে আটক করেন।

ডাঃ মিতু তার আগের স্বামীকে তালাক দিয়ে বাপ্পীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার আগের স্বামীর ঘরে একটি ছেলে সন্তান এবং বাপ্পীর ঘরে একটি সন্তান রয়েছে। তারা অনেক দিন আগেই বিয়ে করে সংসার করে আসছিলো।

৮-৯ বছর ধরে বাপ্পীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো ডাঃ মিতুর। তারা আগেও একবার পালিয়ে গিয়েছিলা জানিয়ে এসপি মিলু মিয়া জানান, ওইসময় অনেক বুঝিয়ে তাকে বাড়িতে আনা হলেও আবার তারা পালিয়ে যায়। বাপ্পী পেশায় নরসুন্দর হলেও সে মিতুর বাবার ব্যবসায় ম্যানেজারের দায়িত্ব পালন করতেন।

দীর্ঘ ২১ মাস ধরে ডাঃ মিতু ঢাকার মোহাম্মদপুরে চেম্বার দিয়ে রোগী দেখতেন। তিনি যা রোজগার করতেন তাই দিয়ে বাসাভাড়াসহ তাদের সংসার খরচ চলতো। মিতু জানান, বাপ্পীর সঙ্গে ২১ মাসের বিবাহিত জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। তারা সুখেই আছেন। তার বাবা তাদের নামে মিথ্যা মামলা করেছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও