দাগনভূঞায় বৈদ্যুতিক শর্টে এক যুবকের মৃত্যু

জানুয়ারি ২৭ ২০২১, ১৭:০০

Spread the love

আশফাল আহম্মেদ রাফি ( দাগনভূঞা,ফেনী )

ফেনীর দাগনভূঞা পৌরসভার ২ নং ওয়ার্ড উত্তর করিমপুর, খাজু মিয়া জামাদার বাড়ির রেজাউল করিমের বড় ছেলে মোহাম্মদ দ্বীন ইসলাম নামে এক ছেলের বৈদ্যুতিক শর্ট মৃত্যু হয়েছে । তারা দুই ভাই এক বোন।
তার বয়স অনুমানিক ১৯ বছর। সে জীবিকার তাগিতে আলোক সজ্জার কাজ করে । গত ২৬ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টার সময় সেবারহাট এক বিয়ে বাড়িতে আলোক সজ্জার কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে মুত্যু বরন করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । এক সূত্রে জানা যায়, ছেলেটি বিয়ে বাড়িতে আলোক সজ্জার কাজ করার সময় বৈদ্যুতিক মেন লাইন না খুলে কাজ করাই এই দূর ঘটনা ঘটে । মোহাম্মদ দ্বীন ইসলামকে মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটের সময় তার নিউ বাড়ির সংলগ্ন নামাজের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয় ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও