এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে কটিয়াদী বিএনপি পৌর মেয়র প্রার্থীর ভোট বর্জন

জানুয়ারি ৩০ ২০২১, ১৪:২২

Spread the love

আগমনী ডেস্কঃআওয়ামী লীগের একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থীর তোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, নৌকার সমর্থকেরা সকাল থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে সব কটি কেন্দ্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ধানের শীষের ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। তাই তিনি নির্বাচন সরে দাঁড়ালেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় কটিয়াদী পৌর এলাকার নিজ বাগান বাড়ি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করে সরে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপি এই সভাপতি।এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন কেন্দ্র থেকে বিতাড়িত বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেলা ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তড়িয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

ভোটকেন্দ্রে সংঘর্ষের বিষয়টি স্বীকার করে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কিছুক্ষণ ভোট বন্ধ থাকার পর আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।

কটিয়াদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন। এরমধ্যে নারী ভোটার ১৫ হাজার ৭৩০ এবং ১৪ হাজার ৭৩৬ জন ভোটার রয়েছেন। ১৪টি কেন্দ্রের এবং ৮৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

একই সময় একই অভিযোগে পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেত্রী মেয়র প্রার্থী সালমা আনিকা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও