মানিকগঞ্জের সিংগাইরে হক গ্রুপের পক্ষ থেকে শীডার্থদের মধ্য শীতবস্ত্র বিতরণ

ফেব্রুয়ারি ০১ ২০২১, ১৯:৫১

Spread the love

আমজাদ হোসেন জয়,মানিকগন্জ প্রতিনিধিঃ ৩০ জানুয়ারি ২০২১(শনিবার) মানিকগঞ্জ এর সিংগাইর উপজেলায় আদম তমিজি হক ( হক গ্রুপ) এর উদ্যোগে সিংগাইর পৌরসভার ২নং ওয়ার্ড এবং ৬নং ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কন্ঠ শিল্পী জনাব মমতাজ বেগম এমপি-সংসদ সদস্য,মানিকগঞ্জ-০২।

এসময় আরও উপস্থিত ছিলেন,জনাব শহিদূর রহমান(ভিপি শহীদ)-যুগ্ম সাধারণ সম্পাদক,সিংগাইর উপজেলা আওয়ামীলীগ ও সাবেক ভিপি,সিংগাইর ডিগ্রী কলেজ,আসন্ন সিংগাইর পৌরসভার মেয়র প্রার্থী সাবেক ছাত্রনেতা জনাব আবু নাইম মোঃ বাশার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও