হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

ফেব্রুয়ারি ০৬ ২০২১, ১২:৫৩

Spread the love
তমাল কান্তি রায়,লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে কেন্দ্রীয় আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৫০০ পরিবারকে কম্বল প্রদান করা হয়।  শুক্রবার সকালে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদে শাহানা ফেরদৌসী সীমার সভাপতিত্বে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ হাতিবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও হাতীবান্ধা উপজেলা  স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জরজিজ আলম দরদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পাটিকাপাড়া ইউনিয়ন সভাপতি শাহানা ফেরদৌসী সীমা, পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাধন পাটোয়ারী, ছাত্রলীগ নেতা ওয়ালীউজ্জামান ওয়ালী প্রমুখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও