দিনাজপুরের চিরিরবন্দরে মহামারী করোনার ৪ হাজার ডোজ ভ্যাক্সিন এসেছে

ফেব্রুয়ারি ০৬ ২০২১, ১৩:০২

Spread the love
এনামুল মবিন (সবুজ) দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মহামারী করোনার ৪ হাজার ডোজ ভ্যাক্সিন এসেছে। আগামী ৭ ফেব্রুয়ারী থেকে এসব ভ্যাক্সিন প্রয়োগ শুরু হবে পুরো উপজেলায়। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় হতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আজমল হক করোনার ৪ হাজার ভ্যাক্সিন গ্রহণ করেন। ভ্যাক্সিনগুলো ইপিআই সংরক্ষণ রুমে সংরক্ষণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাক্সিন প্রদান করা হবে।
ইতিপূর্বের করোনা যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাক্সিন পাবেন। এছাড়াও মোবাইলে সুরক্ষা এ্যাপের মাধ্যমে ৫৫ বয়সের উর্দ্ধে ব্যক্তিরাও রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাক্সিন নিতে পারবে। রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজন হবে এনআইডি কার্ড এবং ব্যক্তিগত মোবাইল নম্বর। ১৮ বছরের কম বয়সের নিচে ভ্যাক্সিন নেওয়ার সুযোগ নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আয়েশা সিদ্দিকা জানান, আগামী ৭ ফেব্রুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার ভ্যাক্সিন প্রয়োগ শুরু করা হবে। সকলকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে ভ্যাক্সিন নেওয়ার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও