রংপুরে বিএসটিআই’র অনুমোদনহীন কাপড় বিক্রি করায় ৫প্রতিষ্ঠানকে জরিমানা

ফেব্রুয়ারি ০৬ ২০২১, ১৩:৩৫

Spread the love
এম হামিদুর রহমান লিমন, ব্যাুরো প্রধান রংপুরঃ রাজস্ব ফাঁকি দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল রংপুরের কাপড় ব্যবসায়ীরা। এ কারণে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি সরকারীভাবে বিএসটিআই এর পরীক্ষা না হওয়ায় কাপড়ের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। মানহীন কাপড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এরই প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রংপুরের প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জনতা ট্রেডিং, জমজম ট্রেডিংসহ ৫টি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেরিয়ে আসে বাজারে সয়লাব হওয়া অনুমোদনহীন নিম্নমানের কাপড়। বিএসটিআই এর অনুমোদন ছাড়া কাপড় বিক্রি, মজুদের অভিযোগে ওই ৫টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
সেই সাথে বিএসটিআই অনুমোদিত কাপড় বিক্রি করার আহ্বান জানানো হয়। অভিযানে বিএসটিআই এর মাঠ কর্মকর্তা ইবাদত মানিক ও র‌্যাবের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও