সাতক্ষীরার কলারোয়ায় একই রশিতে এক গৃহবধু ও এক যুবকের লাশ গাছে ঝুলছে
মোঃ ইকরামুল হক রাজিব,স্টাফ রিপোর্টারঃ আমগাছের ডালে মৃত অবস্থায় ঝুলে আছে এক গৃহবধু ও এক যুবকের লাশ। ঘটনা টি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে। রোববার (৭ ফেব্রুয়ারি) ভোরেমৃত অবস্থায় লাশ দুটি পাওয়া যায়।
পুলিশ বলছে ঘটনাটি হত্যা না আত্মহত্যা এখনই বলা সম্ভব নয়, ঘটনার তদন্ত চলছে। মারা যাওয়া গৃহবধু ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী ও যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সকালে শেখ আব্দুল হাই আমাকে ফোন করে জানায় আমার বাড়িতে দুইজন আত্মহত্যা করেছে। থানা পুলিশে খবর দাও। মারা গেছে শেখ আব্দুল হাইয়ের পুত্রবধু ও অপর এক যুবক। আব্দুল হাইয়ের ছেলে শেখ হাসান মানুসিক ভারসমস্যহীন। প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে সকলেই ধারণা করছেন। তবে এ ঘটনায় শেখ আব্দুল হাইয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, সকাল সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে ঘটনাটি থানায় জানানোর পর মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। একটি আমগাছে ডালে একই রশ্নিতে দুই পাশে ঝুঁলছিল দুই মরদেহ, ঘটনার তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, যুবকের শরীরে আমরা কোন আঘাতের চিহ্ন পাইনি, তবে গৃহবধুর মুখে ও গলায় আচড়ের দাগ রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানা যাবে।












