রায়পুরে সাংবাদিকদের সাথে পৌর মেয়র প্রার্থী রুবেল ভাটের সৌজন্য সাক্ষাৎ
মোঃশরীফ হোসেন,রায়পুর, লক্ষীপুরঃআগামী ২৮ শে ফেব্রুয়ারি পৌর নির্বাচনকে কেন্দ্র করে চলছে আনঅফিসিয়াল প্রচারনা।পৌরপ্রধান হওয়ার লড়াইয়ে আওয়ামীলীগ প্রার্থীর তেমনি একটি প্রচারনার দিন ছিল আজ ১১ ই ফেব্রুয়ারি। রায়পুর পৌরসভার আসন্ন নির্বাচনে এবার ৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন।আর আওয়ামীলীগ প্রার্থী হিসেবে আছেন আমেরিকা ফেরত জনাব গিয়াস উদ্দীন রুবেল ভাট।
আজ বেলা ১২ টায় রায়পুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে রুবেল ভাট এক সৌজন্য মতবিনিময় করেন।এ সময় তিনি বলেন,রায়পুরে বিগত ১২ বছরে কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি,পৌরবাসী তাদের অধিকার হতে বঞ্চিত, অন্যায্য পৌরকর পৌরবাসীর জন্য অভিশাপস্বরুপ।পৌরসভার মেয়র নির্বাচিত হলেএ সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখাই তার মূল লক্ষ্য।এছাড়া শিক্ষা,যানজট নিরসন সহ বিশেষ সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
তিনি আশা প্রকাশ করেন আলোচনার মাধ্যমে যেকোন সমস্যার সমাধান সম্ভব। তিনি সাংবাদিকসহ সুশীল সমাজের সাথে আলোচনার মাধ্যমে রায়পুরকে বাংলার বুকে মডেল হিসেবে প্রদর্শন করবেন।
রায়পুর সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আজম খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে লায়ন রফিকুল ইসলাম বাহার,সিটি ব্যাংকের রায়পুর শাখার ম্যানেজার মুজিবর রহমান,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সুমন সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লায়ন বাহার বলেন,আপনারা সত্য তুলে ধরেন,যাতে রায়পুর একজন ক্লিন ইমেজের মেয়র পায়।সাংবাদিক ইউনিয়নের পক্ষে ওয়াহিদুর রহমান মুরাদ,ফারুক হোসেন এবং শাহাদাত হোসেন শিমুল বক্তব্য প্রদান করেন।












