রিয়াদে আবাসিক এলাকায় আগুন, বাংলাদেশিসহ নিহত ৭
ঢাকা: সৌদি আরবের রিয়াদের আল নূরা ইউনিভার্সিটির আবাসিক এলাকায় আগুন লেগে সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলেও জানা গেছে।
শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।












