মানিকগঞ্জের সিংগাইর বায়রায় ভুট্টা ক্ষেতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
আমজাদ হোসেনঃ মানিকগঞ্জের সিংগাইরে উপজেলার বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।দ
পুলিশ জানায়,রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা এলাকার কাশেমের ভুট্রা ক্ষেতে অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে লোকজন থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেল ৪ টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তার পড়নে ছিল খয়েরি রঙের স্যালোয়ার ও গোলাপী রঙের কামিজ। পুলিশ জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।













