২০ দলীয় জোটের বৈঠক আজ

এপ্রিল ১৯ ২০১৮, ১৩:২২

Spread the love

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক হবে আজ ।আজ রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ  তথ্য জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে একসঙ্গে প্রচারণা চালানো নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যায়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও