দিনাজপুরে চালককে ছুরিকাঘাত করে প্রাইভেটকার ছিনতাই,পরে উদ্ধার, আটক ১
এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা থেকে চালককে ছুরিকাঘাত করে প্রাইভেটকার ছিনতাই করে নিয়ে যায়। পরে গাড়ীটি পীরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ ছিনতাইকারী দলের এক জন সদস্য কাওছার নামক ব্যাক্তিকে আটক করেছে।
আজ শনিবার(১৩ মার্চ) ভোরের দিকে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ আব্দুলপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে, আহত চালককের নাম লুৎফর রহমান তাকে ঘটনাস্থল থেকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লুৎফর রহমানের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৪ জন ব্যক্তি ঢাকার কালিয়াকৈর থেকে মাইক্রোবাস ভাড়া নিয়ে গতকাল শুক্রবার রাতে দিনাজপুর ঘোড়াঘাট এলাকায় আসেন। আমার গাড়ীটি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ আব্দুলপাড়া নামক স্থানে আসলে আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করে ও রাস্তার পার্শ্বে ফেলে আমার গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। লুৎফর রহমান(৩৫)ঢাকা জেলার কালিয়াকৈর এলাকার সাহেব মিয়ার ছেলে বলে জানা গেছে। দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান জানায়, এলাকার স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে পুলিশকে অবগত করা হয়। রংপুর পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ মাহবুবুর রহমান জানান, মাইক্রোবাসটি উদ্ধার সহ ১ জন ছিনতাইকারী দলের সদস্য কাওছার রহমানকে আটক করা হয়েছে। ছিনতাইকারী কাওছার হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জের সাইফুল ইসলামের ছেলেে। ছিনতাইকারী কাওছার এর সাথে থাকা ৩ জন পুলিশের উপস্থিতি টের পেলে পালিয়ে যায় তারা । দিনাজপুর ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আজিম উদ্দিন বলেন, আহত গাড়ী চালক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং রংপুরের পীরগঞ্জ থানা এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।













