লরির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে প্রান হারালো যন্ত্রশিল্পী হানিফ আহমেদ ও পার্থ গুহ

মার্চ ১৪ ২০২১, ১৪:০৪

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম মীরসরাইয়ের লরির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। তাঁরা হলেন, দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসন বাদক হানিফ আহমেদ ও প্যাড বাদক পার্থ গুহ। গত শনিবার (১৩ মার্চ) ভোর পাঁচটার দিকে কক্সবাজার যাওয়ার পথে মীরসরাই উপজেলায় দুর্ঘটনায় প্রান হারান তাঁরা। মারাত্ন আহত হয়েছে মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকি বিউটি খানসহ আহত পাঁচ জন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চাঁদপুরে একটি শো করে রাত ৩ টার দিকে একটি মাইক্রোবাস করে কক্সবাজারেরর উদ্দেশ্যে রওনা হন তাঁরা।ভোরে মীরসরাইয়ে আসার পর একটি লরির সঙ্গে তাদের মাইক্রোবাসটা সংঘর্ষ হয়। এতে দুইজন মারা যান। আহত হন ৫ জন।হানিফ আহমেদ ও পার্থ গুহ দুইজনেরই বাড়ি কুমিল্লায়।হানিফের বড় ভাই মানিক আহমেদ দুর্ঘটনারর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে দুর্ঘটনারর পর ঘটনাস্হলে প্রান হারান পার্থ গুহ। আহত সবাইকে জুরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার হানিফকেও মৃত ঘোষণা করেন।

গাড়িতে থাকা তরুণ সংগীত শিল্পী বিউটি খান,নন্দন,রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্নক আহত হয়েছে। এদের মধ্যে বিউটি অবস্হা আশস্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। আহত বিউটি কে ২০ নং আই ওয়াডে এবং লুৎফরকে ২৬ নং অর্থোপেডিক্স সার্জারি ওয়াডে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও