ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর ধানতলা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

মার্চ ১৪ ২০২১, ১৪:৩১

Spread the love

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শনিবান বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৩নং ধনতলা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভায় ধনতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাদেক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী রাজু,সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান,সহ-সভাপতি ডা.তোফাজ্জল হোসেন তোফায়েল,ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।

বর্ধিত সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাস’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপি’র নেতা সেলিম রেজা,জেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইলিয়াস আলী, সদস্য সচিব আবু সায়েদ ও যুবদল নেতা এন্তাজ আলী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা মিজানুর রহমান মিজান।

এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও