দেওয়ানগঞ্জ সানন্দবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ দিবস-রিভিউ অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধিঃ দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে মাঠ দিবস ও রিভিউ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৩ই মার্চ ২নং চর আমখাওয়া ইউনিয়নের বাস স্ট্যান্ড সংলগ্ন একটি স্কুলে এ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তন্ময় দাস,যুগ্ন সচিব (সম্প্রসারণ) কৃষি মন্ত্রণালয়, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো আজিজুর রহমান আকন্দ চেয়ারম্যান ২ নং চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ।
শাহ মো মাসুদ চেয়ারম্যান ১ নং ডাংধরা ইউনিয়ন পরিষদ।
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিম উদ্দিন সাবেক চেয়ারম্যান ২নং চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ। উপস্থিত ছিলেন জনাব মোঃ জোয়াহের হোসেন খান, ইনচার্জ সানন্দবাড়ি তদন্তকেন্দ্র।
উক্ত মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপ পরিচালক (ভারপ্রাপ্ত)কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি,জামালপুর।
এলাকা বাসির পক্ষে জনাব মো আজিজুর রহমান চেয়ারম্যান বলেন,সরকারের পক্ষ হতে ভতুর্কি যে সাহায্য আমাদের জন্য আসে সেগুলো যেন সময়মতো দেওয়া হয়।
সে সময় যুগ্ন সচিব তন্ময় দাস বলেন,কৃষি উন্নয়ন এর জন্য আমরা হারবেস্টর দিচ্ছি যাতে করে সহজ ভাবে কৃষির কাজ সঠিক ভাবে করা যায়। ৫০ % কম দামে যে গুলো আমরা কৃষকদের দিচ্ছি।ভূত্বকের যে বীজগুলো আমরা দিয়ে থাকি সেগুলো সময় মতো দেওয়ার চেষ্টা করব।
কৃষিবিদ জাকিয়া সুলতানা বলেন, আপনারা সোয়াবিন তেল খাওয়া পরিহার করুন এবং নিজেরাই সরিষার তেল ভাঙ্গিয়ে সরিষার তেল খান।
উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কৃষকগণ উপস্থিত ছিলেন।













