রূপগঞ্জ ভুলতায় ২’শ পিছ ইয়াবাসহ মাদক বিক্রেতা আরিফকে আটক করেছে পুলিশ

মার্চ ১৪ ২০২১, ১৭:৪৫

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২’শ পিছ ইয়াবাসহ আরিফ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত ভোর রাতে উপজেলার মাঝিপাড়ার সোনাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ উপজেলার মৃত হেলাল উদ্দিনের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমউদ্দীন মজুমদার বলেন, গ্রেফতারকৃত আরিফ দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গত শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাব এলাকা থেকে ২’শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহসিনুল কাদেও ঘটনার স্ত্যতা স্বীকার কওে বলেন, আরিফ হোসেন নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। বিচারিক কাজের জন্য তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও