হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি তদন্ত করবে ইউজিসি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা অভিযোগের তদন্তে যাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আগামী(১৫ মার্চ)সোমবার ৪ সদস্যের একটি কমিটি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।
গত ৮ মার্চ সোমবার এক পত্রের মাধ্যমে ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির সদস্য সচিব আমিরুল ইসলাম শেখ হাবিপ্রবির রেজিস্ট্রারকে বিষয়টি অবগত করেছেন।
পত্রে উল্লেখ করা হয়, কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটি আগামী ১৫ মার্চ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কাজ পরিচালনা করবে। উল্লেখিত তারিখ ও সময়ে সকল প্রমাণাদি ও প্রক্টরের দায়িত্ব সহ ভর্তি পরীক্ষা ২০১৮-এর সহযোগী সদস্য সচিব খালেদ হোসেন,জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিংয়ের চেয়ারম্যান ড. আব্দুল গাফফার,উদ্যানতত্ব বিভাগের অধ্যাপক এবং ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক ড. তরিকুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার,বর্তমান উপাচার্য, রুটিন ওয়ার্ক অধ্যাপক ড. শ্রীপতি শিকদার,পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান এবং প্ল্যানিং অ্যান্ড উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. ফজলুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফাহিমা খানম,কন্ট্রোলার অধ্যাপক মিজানুর রহমান, প্রকৌশল শাখার চাঁদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল)আব্দুর রাজ্জাক, নির্বাহী প্রকৌশলী ও পরিবহন শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল ওয়াহেদকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।













