দিনাজপুরের মাটিতে বিশ্বের সবরকমের কৃষি পণ্য উৎপাদন সম্ভবঃ কৃষিমন্ত্রী

মার্চ ১৫ ২০২১, ১৭:৩৯

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুরের মাটিতে সারাবিশ্বে যতরকমের কৃষি পন্য উৎপাদন হয় তার সবই ফলানো সম্ভব বলে মনে করেন কৃষিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ডঃ আব্দুর রাজ্জাক (এমপি)। আজ (১৫ মার্চ)সোমবার দিনাজপুর নশিপুরস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ভিত্তি পাট বীজ খামার ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনস্টিটিউট-এর সকল কার্যক্রম পরিদর্শন শেষে মুজিববর্ষ উপলক্ষে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি)। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনস্টিটিউট দিনাজপুরের প্রাঙ্গনে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ এছরাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কৃষিমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, বাংলাদেশ কৃষি উন্নয়নের চেয়ারম্যান ড. অমিতাব সরকার, কৃষি সম্প্রসারন অধিপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী,ধান ও গবেষনা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ড, শাহজাহান কবীর, এবং আরো উপস্থিত ছিলো বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় জনগণ।

কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন বাংলাদেশ বেতার রাজশাহীর রুখসানা আক্তার লাকী ও গম ও ভুট্টা গবেষনা রাজশাহীর সায়িন্টিফিক অফিসার মাহবুব রহমান । কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক(এমপি)উল্লেখ করে বলেন, এ এলাকার মাটি উর্বতার কারনে তা ফলন হবে দিগুন। বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় এক গুরুত্বপুর্ন অধ্যায়নের নাম হলো কৃষি। উৎপাদনশীল, আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মস্থান সৃষ্টির মাধ্যমে আমাদের বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষিতে অনেক গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন কৃষির উন্নতিতে কৃষকের অর্থনৈতিক মুক্তি নিহীত রয়েছে। বর্তমানে কৃষিতে দেশের যে অন্যান্য সাফল্য আছে তা বঙ্গবন্ধুর দুরদর্শিতা ও পরিকল্পনার তারি ধারাবাহিকতা।

সাম্প্রতিক বছরগুলিতে হাইব্রিড ভুট্টা ও শাকসবজি উৎপাদনে কয়েক গুন বৃদ্ধি পেয়েছে।ফসলের নিবিড়তা গত ৫ বছরে শতকরা ১৯২ হতে ২১৬ ভাগে উন্নীত হয়েছে। বর্তমানে কৃষিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে পাট উৎপাদনে ৭ম, পাট ও কাঠাল উৎপাদনে ২য়, ধান উৎপাদনে ৩য়, সবজি উৎপাদনে ৩য়, আম উৎপাদনে ৭ম আলু উৎপাদনে ৭ম, পেয়ারা উৎপাদনে ৮ম।সারাবিশ্বের কাছে বাংলাদেশ এখন কৃষিতে রোল মডেল হিসেবে পরিচিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ পরিবেশ সম্মতভাবে পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উচ্চ মুল্যের ফসল রপ্তানীমুখীকরণ, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরন ব্যবস্থাপনা জোরদারকরা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আমাদের কৃষি উৎপাদন আরও বাড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগ ও শ্রমিক সংকট মোকাবেলায় কৃষি যান্ত্রিকরণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুপকল্প ২০২১ এর ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ মাত্রা ২০৩০ অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে কৃষি সেক্টরে অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকল কে জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানান। এদিকে বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। কৃষি ও কৃষকের উন্নয়ন হয়েছে। কৃষি ক্ষেত্রে দিনাজপুরের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। তিনি আরো বলেন, দেশে ভুট্টা উৎপাদনে দিনাজপুর প্রথম স্থান অধিকার করেছে। সকলের প্রচেষ্টায় আমরা উন্নত দেশের অভিযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে সক্ষব হবো।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও