লক্ষীপুর-২ উপনির্বাচনে নৌকা প্রার্থীর রায়পুর আগমনে আলতাফ মাষ্টারের শোডাউন
মোঃশরীফ হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ ২৭৫,লক্ষীপুর ২ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ হতে দলীয় মনোনয়ন প্রাপ্ত,লক্ষীপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট নূর উদ্দীন চৌধুরী নয়ন এর লক্ষীপুর ২ তথা রায়পুরে আগমন উপলক্ষ্যে এক রোড শো তথা রাজকীয় পথসভা অনুষ্ঠিত হয়।এ পথসভার একটি অংশের নেতৃত্ব দেন উপজেলার সাবেক চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন বিএসসি।তার নেতৃত্বে প্রায় ২০০ হোন্ডার বিশাল শোডাউন উপজেলার খাসেরহাট হতে রায়পুরে আসে।
এর আগে বহুল আলোচিত লক্ষীপুর ২ আসনে নির্বাচনের লক্ষ্যে ১৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন ক্রয় করেন।তবে আওয়ামীলীগের এক নির্বাহী সভায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুলের আসনে এডভোকেট নয়নকেই নমিনেশন প্রদান করেন।আগামী ১১ই এপ্রিল নির্বাচনের জন্য এডভোকেট নয়নকে দলীয় মনোনয়নের জন্য নিশ্চিত করা হয় গত ১৩ই মার্চ।
এডভোকেট নূর উদ্দীনের রায়পুরে আগমন উপলক্ষ্যে সমস্ত জেলা জুড়েই ছিল ব্যাপক উদ্দীপনা।জেলার ৫টি উপজেলা রামগঞ্জ,রামগতি,কমলনগর,সদর এবং রায়পুরের প্রত্যন্ত অঞ্চল হতে নেতাকর্মীরা ভিড় করতে থাকেন রায়পুরে।তারা বিভিন্ন প্রান্ত হতে ছুটে আসেন প্রিয় নেতাকে বরন করতে।রায়পুর পশ্চিম অঞ্চল হতে আলতাফ মাষ্টার, পৌরসভা হতে বাক্কী বিল্লাহ,অধ্যক্ষ মামুনুর রশিদ,হাজী ইসমাইল খোকনের নেতৃত্বে রায়পুর পরিনত হয় মোটর সাইকেলের নগরী।প্রায় ২ হাজার হোন্ডার প্রদর্শনীতে রায়পুরে স্বাগত জানানো হয় আওয়ামী প্রার্থীকে।
নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরন করতে অপেক্ষা করেন বর্ডার অঞ্চলে।সেখান হতে ফুলেল শুভেচ্ছায় তাকে নিয়ে আসা হয় রায়পুরে।সেখানে থানার সামনে মঞ্চে একটি পথসভায় অংশ নেন তিনি।
তিনি বলেন,লক্ষীপুর ২ অঞ্চলে পূর্বে যে সকল উন্নয়ন কর্ম সম্পাদিত হয়নি তা বাস্তবায়নের পাশাপাশি নতুন করে উন্নয়নের ছোঁয়ায় ভরিয়ে দিবেন তার শ্বশুর এলাকাখ্যাত লক্ষীপুর ২ তথা রায়পুরের জনগনকে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এসময় জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।













