রামপাল সুন্দরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত

মার্চ ১৭ ২০২১, ২১:১৮

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব ব্যুরো প্রধান খুলনাঃ ১৭ ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রামপালের সুন্দরপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়,

সে সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আবু সাঈদ ও 10 নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল ও বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় এলাকাবাসী,

অনুষ্ঠানের একপর্যায়ে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান সোহেল তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে উপলক্ষ করে বলেন তিনি বাঁশতলী ইউনিয়ন কে বাগেরহাটের রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান,

তার এ স্বপ্নকে পূরণের জন্য বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে আস্থা ও বিশ্বাস রাখতে আহবান করেন তিনি আরো বলেন, আমাকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বরাদ্দ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাগেরহাট 1 আসনের এমপি জননেতা শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট 2 আসনের জননেতা বাংলার এক অকুতোভয় সৈনিক তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময় এর প্রতি,

এ সময় উপস্থিত জনতা তাকে সমর্থন করে তার পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন,

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও