পটুয়াখালীর বাউফল কনকদিয়া চুনারপুল বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারের পশ্চিম চুনারপুল বাজার এলাকায় শুক্রবার বিকাল তিনটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারপুল বাজারের আব্দুল্লাহর লন্ড্রি দোকান থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী দোকাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ও ফায়ার সর্ভিসের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও আহুনে পুড়ে ছাই হয়ে যায় দুলালের মুরগীর দোকান, শহিদের মুদি ও চায়ের দোকান, আব্দুল্লাহর লন্ড্রির দোকান, বশার সিকদারের মুদি দোকান, জাহিদ কাজীর হার্ডওয়ারের দোকান ও বেল্লালের মুদি দোকান। ক্ষতিগ্রস্থ্য ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার মোঃ জাহিদ নিয়াজ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনা হয়েছে।













