তেরখাদা উপজেলায় জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন ~২০২১ অনুষ্ঠিত

মার্চ ২০ ২০২১, ২১:০২

Spread the love

সাগর কুমার বাড়ই তেরখাদা ,খুলনা : ২০ শে মার্চ শনিবার খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার অদুরে ইখড়ি দাখিল মাদ্রাসা মিলনায়তনে বিকাল ৩ ঘটিকার সময় তেরখাদা উপজেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন ~২০২১ অনুষ্ঠিত হয় ।

তেরখাদা উপজেলার জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলনে তেরখাদা উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বিলাল হোসেনের পরিচালনায় তেরখাদা উপজেলার জাতীয় পার্টির আহবায়ক সরদার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম মধু ।

তেরখাদা উপজেলার জাতীয় পার্টির দ্বি – বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক জনাব এম হাদিউজ্জামান, ।
জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সভাপতি জনাব ডাঃ সৈয়দ আবুল কাসেম , খুলনা জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুগ্ম সম্পাদক জনাব শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন ,জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও কার্যনির্বাহী সদস্য জনাব ইসমাইল খান টিপু , জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ ফরহাদ আহম্মেদ , জেলা কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ মোড়ল , খুলনা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সরদার মোঃ জিয়াউল হক , খুলনা জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক জনাব শাজাহান আলী সাজু , জেলা কমিটির প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, খুলনা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক মাওলানা ইয়াহিয়া, তেরখাদা উপজেলার জাতীয় পার্টির আহবায়ক জনাব সরদার মোহাম্মদ আলী, মোঃ নুর মিয়া মুন্সী, তেরখাদা উপজেলার জাতীয় পার্টির সদস্য জনাব পরিতোষ কির্তুনীয় প্রমুখ ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও