ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর পাঁচদোয়ালে মডেল মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন

মার্চ ২০ ২০২১, ২১:০৯

Spread the love

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ২০ মার্চ বিকাল ২ টায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাঁচদোয়ালে ৩ তলা মডেল মসজিদের ভিত্তি প্রস্থর স্হাপন করা হয়। মসজিদটি নির্মাণের সার্বিক তত্বাবধানে রয়েছেন সমাজসেবক মোজাহারুল ইসলাম। এটি ১৬ শতক জমির উপর নির্মাণ হবে। যা সম্পূর্ণ রুপে দান করেছেন সসাজসেবক খাশিউর রহমান মাস্টার।

ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে ঢাকাস্থ বালিয়াডাঙ্গী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল ইসলাম এর সঞ্চলনায় মোঃ খাশিউর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান, ১ নং পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদের ভিত্তি প্রস্থর স্হাপন শেষে মসজিদটি যাতে সঠিক ভাবে নির্মিত হয় সেজন্য দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও