‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ”স্লোগানে চিরিরবন্দরে মাস্ক বিতরণ পুলিশ

মার্চ ২১ ২০২১, ২১:৫১

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় মাস্ক বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ এর ২য় ধাপ প্রতিরোধে জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় এ কর্মসূচি চালানো হয়।
রবিবার(২১ মার্চ) সকালের দিকে দিনাজপুর চিরিরবন্দর উপজেলা থানা পুলিশের উদ্যোগে উপজেলার ঘুঘুরাতলী মোড় হইতে আনুষ্ঠানিক ভাবে এই মাস্ক বিতরণ করা হয়।
এ সময় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকলেছুর রহমান, সেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও এর আহব্বায়ক মাহাফুজুল ইসলাম আসাদ বিভিন্ন মিডিয়া সংবাদিক থানার সকল পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও