খাগড়াছড়ি জেলা রামগড়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মার্চ ২১ ২০২১, ২২:২৭

Spread the love

সাইফুল ইসলাম, রামগড় উপজেলা প্রতিনিধিঃ মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খাগড়াছড়ি জেলা রামগড়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ ২১ শে মার্চ বিকাল চারটায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রামগড় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন এর সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কারবারি ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার ফারুক, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নুরুল আলম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ।

মোট ৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত আজকের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন বল্টুরাম একাদশ বনাম রামগড় ফুটবল একাডেমি একাদশ।
প্রতিদ্বন্দ্বিতামূলক এই খেলায় ১-০ গোলে জয়লাভ করে রামগড় ফুটবল একাডেমি একাদশ। উক্ত খেলায় দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও